ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

এনামুল হক, কাউখালী  (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৬৪ বার পঠিত
পিরোজপুরের কাউখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কাউখালীতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সকাল ৫টা ৫৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮ টায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে   সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫