ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ভান্ডারিয়ায় গ্রেপ্তার

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ৯৭ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তার গ্রামের বাড়ী উপজেলার পূর্ব ধাওয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পূর্ব ধাওয়া গ্রামের মোদাচ্ছের আলী হাওলাদার এর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় ছাত্র হত্যা মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ একাধিক আওয়ামীলীগ নেতার সঙ্গে ইয়াকুব আলী হাওলাদার এর ছবি ভাইরাল হয়। হঠাৎ করে ঈদে সে বাড়ীতে গেলে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ইয়াকুব আলীকে ভান্ডারিয়া থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাড্ডা থানায় হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ইয়াকুব আলী বিরুদ্ধে নয়, তার ভাই ইলিয়াস আলীর বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা রয়েছে সে পলাতক।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ভান্ডারিয়ায় গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০২:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫