ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

এনামুল হক, কাউখালী (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ১১:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ী ও ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার ১১ ই এপ্রিল দিবাগত রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজা সহ গ্রেফতার করে। অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মোঃ হিরন (৪৫) ও একই ইউনিয়নের কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে মোঃ শাহ জালাল (৩০)কে গাঁজাসহ গ্রেফতার করে।
এছাড়া একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেনটভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মোঃ হানিফ (৩৫)কে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামীদের গ্রেফতার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন:






















