ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপারের মৃত্যু

মোঃ মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৬২ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ গোলাম মোস্তফা (৫৬) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃগোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, বরিশাল থেকে বাকেরগঞ্জগামী একটি সিএনজি চালিত যান ও বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মোঃগোলাম মোস্তফা মারা যান। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপারের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫