ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কচাঁ নদী থেকে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১৩৫ বার পঠিত

পিরোজপুরের কাউখালী কচাঁ নদী থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে নৌপুলিশ । ট্রলারযোগে পাচার হওয়ার সময় এ রেণু পোনাগুলো জব্দ করা হয় এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক আয়নাল হককে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।
আয়নালের বাড়ি বরগুনা তালতলী উপজেলায়। সোমবার (২৮এপ্রিল ) সকালে জব্দ হওয়া রেনুগুলো উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। তিনি বলেন, বিভিন্ন নদ নদী থেকে ধরা চিংড়ি রেনু পোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কচাঁ নদী থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে কাউখালী নৌপুলিশ। নৌকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে। তিনি আরো বলেন, রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:






















