ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১০৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে । সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদার এর ছেলে। সে ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন। থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বড়ই চাষি দুলাল ফরাজি নিজের বড়ই বাগানের চুরি ঠেকাতে বাগানের চারিপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান।
এসময় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির সরদার এর ভাই ইয়কুব সরদার জানান, বড়ই বাগানে ফাঁদ পেতে রাখার বিষয়টি তার ভাই জানতেন না। ক্রয়কৃত গাছের ঝাড় সংগ্রহ করতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:






















