ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১০১ বার পঠিত

আগুনে আমার সব শেষ হয়ে গেছে, বলছিলেন ভান্ডারিয়ার ব্যবসায়ী মোঃ আবু সালেক। তিনি জানায়, গুদাম ঘরে আমি বহুবছর যাবৎ খাদ্য ও পানি বিক্রয় করে আসছি। আগুনে পুড়ে আমার প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে যে মালামাল কিনেছিলাম তা পুড়ে ছাই হয়ে তার স্বপ্নও পুড়ে যায়, এভাবেই কথা গুলো বলে ছুটছেন নিজের পুড়েযাওয়ার ঘরটির কাছে। এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, গত ২৮ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৫টার সময় পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় মেসার্স মুসা এন্টারপ্রাইজের গুদামঘর সহ ২টি গুদামঘর ও পার্শ্বে থাকা একটি বসত ঘরের আংশিক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটানায় ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতেরসর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হয়েছে।






















