ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

জোঁয়ার ও অতিবর্ষনে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

হাসান মামুন, দক্ষিণাঞ্চল প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ৪১৪ বার পঠিত

মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দক্ষিন উপকূলীয় জেলা পিরোজপুরেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বলেশ্বর-কচা নদীর টগড়া ফেরীঘাট, নদ-নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিরোজপুর সদর এবং তার পাশ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতেও বলা হয়েছে। এদিকে হালকা দমকা বাতাস, উত্তরাঞ্চলের বন্যার পানি ভাটি অঞ্চলে ধেয়ে আসা এবং সর্বোপরি জোঁয়ার ও অতিবর্ষনের কারনে পিরোজপুরসহ সন্নিহীত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায়। সেই সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গন। কচা, বলেশ্বর, কালিগঙ্গা ও মধুমতিসহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

তবে, কৃষি বিভাগ বলছে, বর্ষা ও জোঁয়ারের পানিতে রবি মৌসুমে ফসলের ব্যাপক উৎপাদন এ বছরে বোরো ধানের মধ্যে উফশী জাত ব্রি ধান, বিনা ধান এবং হাইব্রিড জাত ও ব্যাবিলন এর আবাদ বেশী হয়েছে। এ বীজ তলার জমিতে অন্তত এক সপ্তাহ নিমজ্জিত থাকলে পচে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে পানি বৃদ্ধি পেয়ে নিমজ্জিত হয়েছে। জেলার নদ-নদী তীরবর্তী, নিম্নাঞ্চল ও চর এলাকার বাসিন্দারা জানান, বেঁড়িবাধ না থাকার কারনে নদীর পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হয়। এতে অনেকের গবাদিপশু, মাছের ঘেরসহ তলিয়ে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জোঁয়ার ও অতিবর্ষনে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫