ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুমুক্ত গড়তে জেলা প্রশাসকের উদ্যোগে সচেতনতা র‍্যালি

আশরাফুল ইসলাম,,ঠাকুরগাঁও 
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫ বার পঠিত
ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৬ জুন) জেলা প্রশাসক রফিকুল হক নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ঠাকুরগাঁও কোর্ট চত্বর থেকে সচেতনতামূলক র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে ঝোপঝাড় পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থানসমূহ পরিষ্কার করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এতে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। সবাই নিজ নিজ বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও জানান, ডেঙ্গুমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং জনসম্পৃক্ততার মাধ্যমে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুমুক্ত গড়তে জেলা প্রশাসকের উদ্যোগে সচেতনতা র‍্যালি

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬