ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বশেমুরবিপ্রবিপি শিক্ষার্থী নাওমি নাওয়ার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ১১৪ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অধ্যয়নরত। প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে ৪ দিনব্যাপী এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ ৪ জন যুব প্রতিনিধি।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকিরা হলেন, নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান। এবারের সামিটে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ থেকে সব মিলিয়ে ৯২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৯টি দলের একটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বশেমুরবিপ্রবিপি শিক্ষার্থী নাওমি নাওয়ার

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪