ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১৫৪ বার পঠিত

পিরোজপুর অফিস:: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে “প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন, অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করে গণউন্নয়ন সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিয়াউল আহসান। এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেস ক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু এবং গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ভুয়া তথ্য ছড়ানোর মতো জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। তাই নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি। তারা বলেন, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬