ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আইনের শাসনের প্রতি আস্থা হারাচ্ছে জনগণ  -শফিকুল আলম মনা

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ১৩১ বার পঠিত
খুলনা মহানগরের বিএনপির অন্যতম নেতা এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন আইনের শাসনের প্রতি আস্থা হারাচ্ছে জনগণ প্রতিনিয়তই কোথাও না কোথাও খুনখারাবি চাঁদাবাজি লুটপাট দখলবাজি সবকিছু মিলিয়ে জান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ,তিনি উল্লেখযোগ্য ভাবে আরও বলেন সবাইকে সজাগ থাকতে হবে কোনক্রমেই যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে একই সাথে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ৫ আগস্ট এর পর থেকে যত ধরনেরই ঘটনা ঘটছে সবকিছুই দায়ভার কোন না কোন রাজনৈতিক দলের ওপর বর্তাচ্ছে খুলনায় ১১ মাসে একাধিক খুনের রহস্য-প্রশাসন এখনো সুনির্দিষ্টভাবে উদঘাটন করতে পারেনি এমনকি নামধারী চিহ্নিত সন্ত্রাসীদেরও আটক করে আইনের আওতায় আনতে পারেনি যার ফলে সারা দেশব্যাপী ঘটছে এমন ঘটনা তাছাড়া দেশের সাধারণ জনগণ স্পষ্টভাবে জানে রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের।
গত ৫ আগস্ট দীর্ঘ দেড়যুগের অবর্ননীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পায়তারা করা হচ্ছে।  বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, গত ১৬বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন।
গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপানো হচ্ছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় সত্য উদঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। দুয়েকটি রাজনৈতিক দল মিছিল করছেন, বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিএনপি নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিভাবে পায়ের রগ কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে।
বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না। দৌলতপুরে পায়ের রগ কেটে হত্যা করা হলো। এটা কিন্তু তারা বলছেন না? চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে-এটাও বলছেন না ওই গোষ্ঠি। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, খুলনা নগরী এখন খুনের নগরীতে পরিনত হয়েছে। খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ প্রশাসনের উদাসিনতায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সভা থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ন ব্যর্থ হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মুর্শিদ কামাল, সৈয়দা রেহেনা ঈসা, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো. মজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, মোল্লা সোহাগ হোসেন, নাসির উদ্দিন নাসির প্রমুখ।
সভা থেকে খুলনা মহানগরীতে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ড, মাদকের সম্প্রসারণ ও মাদক ব্যবসায়ীদের দৌরত্ব, চাঁদাবাজি ও দখলবাজি সন্ত্রাসীদের দৌরত্মে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকাল ৪ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি  ঘোষণা দেন তাছাড়া দলের সকল নেতা কর্মীদের সক্রিয়ভাবে সুস্থধারার রাজনীতি করার কথাও বলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আইনের শাসনের প্রতি আস্থা হারাচ্ছে জনগণ  -শফিকুল আলম মনা

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫