ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

শাহজাহান খন্দকার, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৯১ বার পঠিত

উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) রাতে উলিপুর উপজেলায় এক অভিযানের সময় তাদের আটক করা হয়। সোমবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উলিপুর দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম, একই উপজেলার কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে। তল্লাশিতে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজি বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















