ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিমলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন

মোঃমফিজুল ইসলাম,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১১২ বার পঠিত
নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নির্বাচনের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সময় কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) ওয়াসিম ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাব, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী মশিউর রহমান, আবেদনকারী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
লটারিতে শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্যে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্ত্বরের ৩ জন আবেদনকারীর মধ্যে তৈয়ব আলী, ইসলামিয়া কলেজ মোড়ে ১ জন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম নির্বাচিত হন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩ টি ডিলারির জন্য ১৭ জন্য আবেদন করেন। যার মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের আবেদন বাতিল হয়। বৈধ আবেদনকারী ১৪ জনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন নির্বাচিত হন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫