হাতীবান্ধায় সিনিয়র সাংবাদিক রকিবুল হাসান রিপনের অসুস্থতায় উদ্বেগ

- সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৮৯ বার পঠিত

সেলিম সম্রাট, হাতীবান্ধা থেকেঃ
হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক রকিবুল হাসান রিপন কয়েকদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন।
পেশাগত জীবনে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা এই সিনিয়র সংবাদকর্মীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সাংবাদিকরা জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং শারীরিক অবস্থার উন্নতির জন্য বিশ্রামে আছেন। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সহঃ সম্পাদক সেলিম সম্রাট এই খবর পেয়ে ছুটে যান গ্রামের বাড়ি হাতীবান্ধায়|
সহঃ সম্পাদক সেলিম সম্রাট বলেন,
যার জন্য আমি আমার কর্মের মাধ্যমে আমার
জন্মকে সার্থক করতে পেরেছি।
যার জন্য আজ আমি জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সহঃ সম্পাদক ।

যার কল্যাণে আমি আজ “সেলিম সম্রাট ”কারো স্যার ,কারো বস্ ,কারো ভাই এবং বন্ধু সেই পিতৃতুল্য গুরুত্বপূর্ণ অভিভাবক রকিবুল হাসান রিপন গতকয়েকদিন থেকে খুবই অসুস্থ।
আমি সবার কাছে আমার গুরুত্বপূর্ণ অভিভাবক রিপন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।






















