ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কলেজ শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

শিক্ষার মানোন্নয়নে তালায়

ফিরোজ কবীর(তালা-পাটকেলঘাটা,সাতক্ষীরা)প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় “শিক্ষার গুণগত মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫,সকাল ১০টা) । কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মিসেস লুৎফন আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য এবং বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেহেনা খানম, শিক্ষানুরাগী বাবু মৃনাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার পরিবারে অধিকাংশই শিক্ষক পেশায় নিয়োজিত। তাই নিজেকে আমি শিক্ষক পরিবারের সন্তান হিসেবে গর্ব করি। শিক্ষকরা একজন মোমবাতির মতো, যারা নিজে জ্বলে আলোকিত করেন ঘর থেকে ঘরে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তারাই আমাদের গুরুজন। তাদের হাত ধরেই আমরা সুশিক্ষিত হয়েছি। তাই জীবনের সবক্ষেত্রে আমরা শিক্ষকদের সম্মান জানাবো এবং বিপদে-আপদে তাদের পাশে থাকবো।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ়করণ এবং আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কলেজ শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

শিক্ষার মানোন্নয়নে তালায়

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫