ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নিত্যদিনের যানজট নিরসনের লক্ষ্যে খুলনায় মানববন্ধন!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪ বার পঠিত

খুলনা নগরীতে বসবাসরত সাধারন মানুষের জন্য যানজট যেন এক নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজটে নাকাল ৩১ টি ওয়ার্ড বাসি। তবে এই যানজটের মূল কারণ হিসেবে পরিলক্ষিত হচ্ছে অবৈধ ফুটপাত দখল ফলে অবৈধ ফুটপাত দখলদারদের কবল থেকে জন চলাচলের ফুটপাত অবমুক্ত করতে আজ শনিবার দুপুরে কেএমপির সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে নগরী যানজটমুক্ত না হলে নগর জীবন অচল হয়ে পরবে। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও খুলনা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ খান মনিরুজ্জামান। বক্তৃতা করেন নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধ এড. আ ফ ম মহসিন, সরদার আবু তাহের, মানবাধিকার কর্মী জামাল মোড়ল, মেজবাহ উদ্দিন পাপ্পু, বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, এড. মির্জা নুরুজ্জামান, শেখ আব্দুল হালিম, এড. মোঃ আলমগীর হোসেন খান, সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, মাহাবুবুর রহমান মুন্না, শেখ আইনুল হক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রাণি প্রেমিক এস এম সোহরাব হোসেন।
সভায় বক্তারা কুয়েট গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, নগরীর পিটিআই মোড়, ময়লাপোতা মোড়, রয়্যাল মোড়, গল্লামারী, শিববাড়ি মোড়, ডাকবাংলা মোড় দিনে ও রাতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।
কুয়েট গবেষণা প্রতিবেদনে উল্লেখ যে, পিটিআই মোড়ে এক ঘন্টায় ৩ হাজার দুইশত ৫৩টি ইজিবাইক চলাচল করেছে। এতে মানুষের কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইকের সংখ্যা ১০ হাজার। অথচ ৪৫ হাজারের বেশী ইজিবাইক চলাচল করায় তিন লাখ যাত্রীর চলাচলে বিঘ্ন হচ্ছে। যানজটকে প্রধান সমস্যা হিসেবে বক্তারা উল্লেখ করেছেন। রোগী পরিবহনে ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হচ্ছে। লোয়ার যশোর রোড, ক্লে রোড, স্যার ইকবাল রোডের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় পথচারী চলাচলে বিঘ্নও হচ্ছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।


















