ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক বৃদ্ধের মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের নিকট টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধ রবীন্দ্রনাথ দেবনাথ রেল লাইনের উপর দাড়িয়ে ছিল। ট্রেন আসা দেখে লোকজন তাকে সরে যেতে বললেও তিনি না সরে সেখানে দাড়িয়ে থাকেন। লোকজন সরিয়ে দিলেও ট্রেন আসলে তিনি ট্রেনের নিচে ঝাপ দিয়ে কাটা পড়ে মারা যান।
নিহতের ছেলে রতন দেবনাথ বলেন, সকালে বাড়ী থেকে রাগ করে বের হন। পরে খবর পাই ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা গেছে।
এ বিষয়, রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজশাহী গামী টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।





















