ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০ বার পঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে বজ্রপাতে মোঃ টিটুল খাঁন  (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিটুল খাঁন শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে মোঃ টিটুল খান গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মধুমতীর চরের দিকে যান। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাত তার খুব কাছেই পড়ে। এতে তার কানের তলা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। বৃষ্টি কমার পর স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাকে মৃত অবস্থায়  জমির মধ্যে পড়ে থাকতে দেখে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শালনগর গ্রামে  শতশত  মানুষ তাকে একনজর দেখতে ঘটনাস্থলে ছুটে আসে।
গ্রামবাসীরা জানায়, টিটুল খাঁন একজন পরিশ্রমী কৃষক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি  গরু পালন করতেন। গরুকে পানি খাওয়াতে গিয়েই তার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬