মাগুরায় কৃষিবিদ ফিড লিমিটেডের ইউনিট-২ উদ্বোধন
আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম শুরু

- সর্বশেষ পরিমার্জন: ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৩৫ বার পঠিত

কৃষিবিদ ড. আলী আফজালের হাত ধরে শিল্পায়নের পথে দেশের অন্যতম শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান কৃষিবিদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কৃষিবিদ ফিড লিমিটেডের মাগুরা ইউনিট-২-এর নতুন ফিড ইন্ডাস্ট্রির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৭ জুন) সকালে মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের কেষ্টপুর এলাকায় উদ্বোধনের মধ্য দিয়ে কারখানাটির আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রমও শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ফিড মিলের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডঃ আলী আফজাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষিবিদ গ্রুপের গ্রুপ চেয়ারম্যান কৃষিবিদ তারিক হাসান, কৃষিবিদ ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম সালাউদ্দিন, কৃষিবিদ প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান জাফিরুল ইসলাম, কৃষিবিদ ফিড লিমিটেডের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও উন্নত মানের পশুখাদ্য ও মৎস্য খাদ্য উৎপাদনে কৃষিবিদ ফিড ইতোমধ্যেই দেশের খামারিদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। মাগুরায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ইউনিট-২ চালুর ফলে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে এবং খামারিরা আরও সহজে মানসম্মত ফিড সংগ্রহের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই নতুন শিল্প ইউনিটের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষিবিদ ফিড লিমিটেড।





















