ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৭ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শাজাহানপুরে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

আব্দুল হান্নান, শাজাহানপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৩৭ বার পঠিত

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁ’দাবাজি ও হয়রানির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রবিবার (৭ জুন) সকাল ১১টা থেকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় থানা পুলিশের মধ্যস্থতায় চালকদের সাথে আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কের ওপর রেখে চালকরা বি’ক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় হাজার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারী চালকদের দাবি, বগুড়া থেকে নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া পর্যন্ত সড়কে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। কুন্দারহাট হাইওয়ে পুলিশ প্রতি চালকের কাছ থেকে মাসিক ৮০০ টাকা করে চাঁদা আদায় করে। পুলিশের নিয়োগ করা কিছু নির্দিষ্ট ব্যক্তি এই চাঁদা সংগ্রহের কাজ করে থাকে। তারা আরো জানান, ”চাহিদামত মাসিক চাঁদা না দিলে মাঝপথেই যাত্রী নামিয়ে দেওয়া হয়। এছাড়া অটোরিকশা জব্দ করা, ভুয়া মামলা দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানিসহ মারপিটের হুমকি দেওয়া হয়।”
অবরোধের খবর পেয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল দ্রুত ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষুব্ধ চালকদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে চালকরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন। তিনি বলেন, “কোনো সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার সত্যতা নেই। এরপরও যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” মহাসড়ক অবরোধের প্রকৃত কারণ উল্লেখ করে তিনি আরও জানান, গতকাল (শনিবার) মহাসড়কে নিয়ম ভঙ্গ করে চলাচলকারী একটি সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে কিছু চালক পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন:





















