ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
সাভারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

আকতার হোসেন,সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৪০ বার পঠিত

সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৩১ অক্টোবর ) বিকেলে সাভার পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতা মোঃ আবদুর রহিম পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি মোঃ বাছেদ দেওয়ান,সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন ডালিম,সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদ মিয়ার । প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন বিল্টু বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। এই সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।”
সেই সাথে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রের এই সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”
এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি পুরাতন সদস্যদের নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ।

















