ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাসেল ভাইপারের কামড়ে রাজবাড়ীতে কৃষকের মৃত্যু 

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৮৪ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে ভোরের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ, ওই এলাকার মনির উদ্দিন শেখের, ছেলে।
নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, “সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ, নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাদশা ছিলেন, এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাসেল ভাইপারের কামড়ে রাজবাড়ীতে কৃষকের মৃত্যু 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫