ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মাদারীপুর (আসন-২)

বিএনপি থেকে জাহান্দার আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকদের মিছিল 

গাউছ-উর রহমান, মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৭৬ বার পঠিত
গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে এমপি মনোনয়নের প্রত্যাশায়  মিছিল করেছে মাদারীপুর জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে  মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, পৌর বিএনপি নেতা এনামুল হক লালচান, আসাদুজ্জামান কিচলু খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি থেকে ২৩৭ টি আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, মাদারীপুর-২ আসনের নাম ঘোষণা করা হয়নাই পরে বলবে বলেছে। আমরা বলতে চাই ১৭ বছর রাজপথে থেকে জাহান্দার আলী জাহান মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তারপরেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা বলতে চাই এমন ত্যাগী নেতাকেই যেন মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তাকেই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই আসনটি তারেক রহমানকে উপহার  দিতে চাই।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুর (আসন-২)

বিএনপি থেকে জাহান্দার আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকদের মিছিল 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫