ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আমার আর কোনো উপায় ছিল না... ওকে ভালো রাখবেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক রেখে চলে গেলেন  মা

নাগরিক ভাবনা প্রতিবেদক:
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৩০৭ বার পঠিত

দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সন্তান রেখে এক মায়ের চলে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শুক্রবার সকালে হাসপাতালের মাতৃসদন বিভাগে শিশুটিকে পাওয়া যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটি আনুমানিক দুই দিন বয়সী। তাকে প্রসবের পর ওই নারী একটি চিরকুটে লিখে যান—
আমার আর কোনো উপায় ছিল না। ওকে ভালো রাখবেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে এবং তাকে হাসপাতালের নবজাতক কক্ষে রাখা হয়েছে। বিষয়টি জানার পর সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শিশুটির মাকে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়দের অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, একজন মা কতটা অসহায় হলে নিজের সন্তানকে রেখে চলে যেতে পারে—এটি সমাজের জন্য গভীর সতর্কবার্তা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আমার আর কোনো উপায় ছিল না... ওকে ভালো রাখবেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক রেখে চলে গেলেন  মা

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫