ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
গাজীপুরে ৯ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১১১ বার পঠিত

গাজীপুরে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের উদ্যোগে বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুর সদর, শ্রীপুর ও ভালুকা উপজেলার মোট ১৬ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট নয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষার সপ্তম ধাপের আব্দুল আউয়াল কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে, গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, আব্দুল আউয়াল কলেজ পরিক্ষা কেন্দ্র সচিব শামীম আহমেদ, ফজর আলী প্রমুখ।
আব্দুল আউয়াল কলেজ পরিক্ষা কেন্দ্র সচিব শামীম আহমেদ জানান, শিক্ষার্থীদের শিক্ষাগত মানন্নয়ন, প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখতেই সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্প প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এ বছরও যথাযথ নিয়মবিধি, পরীক্ষা শৃঙ্খলা ও মান বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন জানান, ২০১৮ সালে সুলতান উদ্দিন বৃত্তি প্রকল্পটি চালু করা হয়। বিগত প্রায় ছয় বছর যাবত কৃতিত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করায় সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

















