ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চাঁদা দাবির অভিযোগে এক যুবককে জনতা পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৮০ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির এক নেতার কাছে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া স্কুল মাঠ থেকে তাকে আটক করা হয় বলে জানান পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন। আটক কাবিল আলী (৩২) একই ইউনিয়নের সরিষা মালপাড়া গ্রামের মো. আক্কাস আলী ছেলে। অভিযোগকারী বিএনপি নেতার নাম মো. বাচ্চু বিশ্বাস। তিনি উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও সরিষা গ্রামের বাসিন্দা।
বাচ্চু বিশ্বাস বলেন, শুক্রবার বিকালে কাবিল সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তিনি আমাকে হত্যার হুমকিও দেন। শনিবার সকালে নিরাপত্তার স্বার্থে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ করি। বিকালে কাবিলকে স্কুল মাঠে দেখে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।”
এ বিষয়, পাংশা থানার ওসি সালাউদ্দিন বলেন, কাবিলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। চাঁদা দাবির ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন।





















