ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অপহরণের ৫মাস পর মামলার অন্যতম আসামী রিপন গ্রেফতার

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৩৮ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রেমিকের সাথে বিয়ে দেয়ার প্রলোভনে অপহরণপূর্বক প্রায় ৫ মাস ধরে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামী রিপন(৩৫)’কে সোমবার (১৭ নভেম্বর) ভোরে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটক রিপন দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের উত্তরপাড়ার আক্কাস আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজহারে বর্নিত তথ্যানুযী জানা যায়, মামলার অভিযুক্তরা গত ২৩ মে সকাল ৭টায় ভিক্টিম কিশোরী(১৫)’কে তার প্রেমিক মামুনের সাথে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়ির সামনে থেকে সিএনজি যোগে অপহরণ করে কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্টে নিয়ে যায়। সেখান থেকে বাস যোগে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর এলাকার তাছলিমা আক্তার (৩৭) স্বামী অজ্ঞাত এর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভাড়া বাসায় বিভিন্ন ভয় দেখিয়ে তাকে একাধিকবার জোরর্পূবক ধর্ষণ করে। তারপর গত ৩০ আগস্ট ফের বুড়িচং উপজেলার রামপালে শহিদুল্লাহ নামে ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া মামলার আসামীরা ভিকটিমকে ফের ধর্ষণ করে। সেখান থেকে ভিকটিম ওই তরুণী পালানোর চেষ্টা করেও পরেনি। পরে একদিন অজ্ঞাত একটি নাম্বার দিয়ে ফোন করে জানালে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি।
ওই ঘটনায় গত ৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০’র ২০০০ ধারায় ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। (মামলা নং- ০৫।) গ্রেফতার হওয়া রিপন ছাড়াও মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীরা হলেন, দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের মৃত আম্বর আলীর পুত্র মোঃ দুলাল (৪৫), ও একই গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র শামীম (৪২), বুড়িচংয়ের মালেকা বেগম (৪৫), বুড়িচংয়ের সমেশপুরের মৃত: আব্দুর রশিদ এর পুত্র দুলাল মিয়া (৫৬) ও ঢাকার আব্দুল্লাহপুরের তাছলিমা (৩৭)।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইয়াসিন নাগরিক ভাবনাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রিপন নামে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অপহরণের ৫মাস পর মামলার অন্যতম আসামী রিপন গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ১২:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫