ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আরাফ ট্রেডার্স শোরুম থেকে চোরচক্র সদস্যকে  আটক করেছে র‍্যাব 

রাজু আহমেদ, রাজবাড়ী :
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৭০ বার পঠিত
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য অনিক হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের লিটন খানের ছেলে।
এ বিষয়, র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আড়াইটার দিকে রাজবাড়ীর খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার,মেসার্স আরাফ ট্রেডার্স নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে তিনটি চুরিকৃত মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছে, সে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য।
এ বিষয়,র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আরাফ ট্রেডার্স শোরুম থেকে চোরচক্র সদস্যকে  আটক করেছে র‍্যাব 

সর্বশেষ পরিমার্জন: ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫