ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ মাসুম মুন্সি, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ১১:০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতেই উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাজিরহাট গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর—কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





















