ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকতার হোসেন, সাভার:
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৫০ বার পঠিত

“সুস্থ মানসিকতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বদ্ধ পরিকর আমরা ” এই স্লোগানকে সামনে রেখে সাভারে পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ২১ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন সরকারি স্কুলের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মোহাম্মদ করিম পালোয়ান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মোঃ সাইফুল ইসলাম পালোয়ান, ক্রীড়া অনুরাগী মোঃ রাশেদুল ইসলাম রাসেল,সমাজসেবক হাজী নুর ইসলাম। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্ক ভিউ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ আশরাফ আলী । সম্পূর্ণ খেলাটি সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন । খেলায় নুর ইসলাম একাদশ ৫-১ গোলের ব্যবধানে রনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোঃ আনিস।

















