ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫০ বার পঠিত

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন ঘোষনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।
বুধবার (২৬ নভেম্বর) শ্রীপুর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারী হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়।
৩০টি স্টলে ৩৫ জন খামারী বিভিন্ন প্রাণী, পশু-পাখি ও উদ্ভাবনী যন্ত্রপাতি প্রদর্শনীতে স্থান পেয়েছে। রয়েছে দুগ্ধজাত খাবার পণ্য, প্রাণীজ খাবার এবং বিভিন্ন ঔষধ কোম্পানীর স্টল।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণজীবিকা, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা, আধুনিক প্রযুক্তি এবং সেবার সুবিধা পেলে এ খাত আরও এগিয়ে যাবে।
শ্রীপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: মো: গোলাম মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মতিন, খামারী নাসির আহমেদ মৃধা, সোহাগ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বণ্যা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অন্যান্য বক্তারা প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং সরকারি সেবাগুলো মাঠ পর্যায়ে আরও সহজলভ্য করার ওপরগুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি