ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না – ছারছীনার পীর ছাহেব

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৭৯ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর ছারছীনা শরীফের লাখো লাখো মুসুল্লীদেরকে নিয়ে বাংলাদেমের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেছেন। বাদ মাগরীব তিনি তালীমান্তে বলেছেন, পথহারা, দিশেহারা মুসলমানদেরকে হেদায়াত ও সফলতার পথের দিশা দিতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমরা আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর উম্মত। তিনি আমাদেরকে সত্য-মিথ্যা, নাজাতের পথ দেখিয়েছেন। আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা শিখিয়েছেন। একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। আর নিছক ভালোবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। নবীজীর প্রতি ভালবাসা যেমনিভাবে ঈমান ও আমলে উৎকর্ষ লাভের উপায়, তেমনি তা আখিরাতে মহাসাফল্য অর্জনের সম্বল। আর প্রত্যেক মুমিনের কাঙ্খিত সে সাফল্য হলো আখিরাতে রাসূলুল্লাহ (সা.) এর সঙ্গলাভ। ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের ১ম দিন বাদ মাগরীব মাহফিলে সমবেত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। আজ মাহফিলের ২য় দিন। সোমবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাসূল (সাঃ) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না – ছারছীনার পীর ছাহেব

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫