ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র্যাব

জুবাইদা তাসমিম সেতু, ঝিনাইদহ:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৬৪ বার পঠিত

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।রোববার (৩০ নভেম্বর) রাতে তাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেফতার করে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন ও পুরন্দরপুর গ্রামের মৃতঃ নজরুল শেখের ছেলে জনি শেখ।
ঝিনাইদহ র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরুন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজনকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান , ঝিনাইদহ র্যাব-৬ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মহেশপুরের ফতেপুর ইউনিয়রে পুরুন্দরপুর এনএন পাম্পের কাছাকাছি জীবননগর-কালীগঞ্জ পাঁকা সড়কের উপর সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।





















