ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ইন্দুরকানীতে উপজেলা মিনি স্টেডিয়ামের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ৯৫ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১০ জেলায় মোট ১১টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে একযোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহাবুব-উল আলম। স্থানীয় পর্যায়ে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অবস্থানগত ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পের জন্য NOA (Notice of Award) প্রদান করা হয়েছে। দ্রুতই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ। স্থানীয় ক্রীড়া নেতারা বলেন, মিনি স্টেডিয়াম নির্মাণ হলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম গতি পাবে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানীতে উপজেলা মিনি স্টেডিয়ামের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫