ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নানা আয়োজনে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬২ বার পঠিত

পিরোজপুর অফিস :: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সততা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নানা আয়োজনে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫