ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় বিশেষ প্রার্থনা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬৬ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় সনাতন ধর্মাবলম্বী জনগণের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুড়িয়ানা বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে এ প্রার্থনার আয়োজন করেন আটঘর কুড়িয়ানার স্থানীয় সনাতনী জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন। একই অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন-তিনি গণতন্ত্র, মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম স্মরণ করেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় বিশেষ প্রার্থনা

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫