ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে বৃদ্ধ দম্পতিকে মারধর ও লুটের অভিযোগ

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জেল খান (৭৮) পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ফেরার সময় কয়েকজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তাকে মারধর করেন। মোফাজ্জেল খানের স্ত্রী রওশন আরা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধরের শিকার হতে হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থল থেকে ২ ভরি রুপার চেইন, নগদ ২০ হাজার টাকা, প্রায় চার আনা ওজনের স্বর্ণের দুল, একটি মোবাইল ফোন, এক বস্তা পাকা সুপারি এবং হাঁস-মুরগিসহ আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়া হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ দম্পতিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানার একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে; তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে বৃদ্ধ দম্পতিকে মারধর ও লুটের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫