ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৪৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রিয়াজ শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের যমুনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে আটক করা হয়। পরে তার প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৯টি জিপার প্যাকেটে মোট ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। ঘটনার পর পিরোজপুর থানায় নিয়মিত মামলা (নং–৩, তারিখ ০৮/১২/২০২৫) রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫