ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১০৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরোয়ার হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদারসহ অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তার সুস্থতার জন্য দেশবাসী আন্তরিকভাবে দোয়া করছেন। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক; আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন-এটাই সবার প্রত্যাশা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫