ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৪১ বার পঠিত

পিরোজপুর অফিস :: আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে ‘অসহনীয় স্বাস্থ্য ব্যয়ের সীমাহীন কষ্ট থেকে মুক্তি চাই’ স্লোগানকে সামনে রেখে রিকের  ISIGOP প্রকল্পের আয়োজনে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেই শহরের পুরাতন ডিসি অফিস সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসডিসি’র প্রতিনিধি মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগম, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি খালিদ আবু, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, শিক্ষক নেতা হানিফ মল্লিক, সাংবাদিক মো. নুরউদ্দীন, মনিটরিং ফ্যাসিলিটেটর শুভজিৎ মণ্ডল ও নিনা খানমসহ নবীন সদস্য রাকিব। বক্তারা বলেন, বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শরীরচর্চা, নিরাপদ খাদ্যগ্রহণ এবং সঠিক কেয়ারগিভিং ব্যবস্থার বিকল্প নেই। প্রতিষ্ঠানিক পর্যায়ে কেয়ারগিভিং সেবা চালু করা এবং পরিবারভিত্তিক সহায়তা কাঠামোকে সময়োপযোগী করার আহ্বান জানান তারা। প্রবীণদের চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। এসময় বক্তারা আরও বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিরিক্ত ওষুধনির্ভর না হয়ে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যগ্রহণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গুরুত্বপূর্ণ। সচেতন নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫