ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৪৭ বার পঠিত

পিরোজপুর অফিস:: ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে টাউনক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুনসহ জেলা, পৌর ও থানা যুবদলের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, ঘোষিত তফসিলের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পেয়েছে। বক্তৃতায় জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তফসিল ঘোষণার মাধ্যমে সেই পরিবর্তনের পথ আরও সুস্পষ্ট হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫