ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মারা গেছেন পিরোজপুরের দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ১২৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার (৬৫) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক দিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের প্রথম জানাজা শুক্রবার (১২ ডিসেম্বর ২৫) বাদ জুমআ পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং তার গ্রামের বাড়ি চুঙ্গাপাশায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় উন্নয়ন ও জনসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মারা গেছেন পিরোজপুরের দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫