ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫১ বার পঠিত
পিরোজপুর অফিস:: ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য কামাল আহমেদ খান, আহ্বায় কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ন আহ্বায়ক রিয়ার সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা মহিলা দলের সদস্য সচিব রহিমা আক্তার হাসি । সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। বক্তারা বলেন, ভিন্নমত দমন ও গণতান্ত্রিক কণ্ঠ রোধের উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫