ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫