ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জেলা প্রশাসনের উদ্যোগে
রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১১৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, বীরমুক্তিযোদ্ধা শহিদ রফিক, সফিক ও সাদিক, বীরমুক্তিযোদ্ধা শহিদ আঃ আজিজ খুশির কবরে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহ। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সংগঠন সমুহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত শেষে রাজবাড়ীর ডিসি সুলতানা আক্তার ও এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা) এক প্রতিক্রিয়ায় বলেন, স্বাধীনতার ৫৪ বছরেরও জনগণের আশা আকাঙ্খা পুরণ হয় নাই। তবে আশা করছেন ২৪ এর পরিবর্তিত পরিস্থিতিতে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে সেই হিসাবে সুন্দর দেশ গঠনে জনগণের সকল চাওয়া পাওয়া পুরন হবে এবং সবার অংশ গ্রহনের ১২ই ফেব্রুয়ারীর নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে বলেও তারা আশাবাদী।
এদিকে সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, বাণী পাঠ, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিজয় দিবসটির শুভ সুচনা করা হয়।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ শারিরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শণ করে। পড়ে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।





















