ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
হ্যান্ডবল কোচেস ট্রেনিংয়ে বালিয়াকান্দির শ্যামলী ঘোষ

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দির মেয়ে শ্যামলী ঘোষ দীপান্বিতা (১৯) নিজের জেদ,পরিশ্রম ও প্রতিভার জোরে অর্জন করলেন বড় এক সাফল্য। দীর্ঘ ৭ বছরের নিরলস পরিশ্রম শেষে তিনি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে কোচেস ট্রেনিংয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র ৩০ জন নির্বাচিত হয়েছেন এই বিশেষ প্রশিক্ষণের জন্য। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছেন বালিয়াকান্দির এই মেধাবী ক্রীড়াবিদ।
এ বিষয়, শ্যামলী জানান, এই পথ চলা ছিল নানা বাধা-বিপত্তিতে ভরা। পরিবার থেকে দূরে থাকা, মানুষের অপমান, সহযোগিতার অভাব—সবই তাকে মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু সেই কঠিন সময়ে একমাত্র তার বাবা উত্তম কুমার ঘোষ তাকে দিয়েছেন সাহস ও আশীর্বাদ। মা জ্যোৎস্না ঘোষও নীরবে ছিলেন তার শক্তির উৎস।
রাজবাড়ী জেলার বাউনি গ্রামে জন্ম শ্যামলীর। বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে তিনি রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন।
২০২৫ সালে তিনি নড়াইল জেলার হয়ে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকেই তার প্রতিভা আলোচনায় আসে।
নিজ যোগ্যতায় পাওয়া এই অর্জন তাকে আরও শক্তি ও অনুপ্রেরণা দিচ্ছে। শ্যামলী বলেন—
“যারা বিশ্বাস করেনি, যে অপমান আমাকে ভেঙে দিতে চেয়েছিল—আজ তা-ই আমার শক্তি। আমি আরও বড় হতে চাই, দেশের জন্য খেলতে চাই।”
বালিয়াকান্দির ক্রীড়া মহল শ্যামলীর এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছে।
এদিকে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশন–এর ব্যবস্থাপনায় আগামী ১৭ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৮ দিনব্যাপী, সম্পূর্ণ আবাসিক “হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স ২০২৫”-এ অংশগ্রহণের জন্য তাকে মনোনীত করা হয়েছে।





















