ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ওসমান হাদির হত্যার প্রতিবাদে
রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৬১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: ভারতীয় আধিপত্যবাদবিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদী-এর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সকল আধিপত্যবাদ বন্ধের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা উপজেলার কুটির মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি আয়োজন করে বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভারতীয় আধিপত্যবাদবিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সকল ধরনের আধিপত্যবাদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা বালিয়াকান্দি উপজেলার কুটির মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ধরনের আধিপত্যবাদী হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। সমাবেশে বালিয়াকান্দি উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং ন্যায়ের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।





















