ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ঢাকা-০৮ আসন
মাছুমা বিন হাদিকে সাংসদ প্রার্থী করার দাবিতে মানববন্ধন

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৪৩ বার পঠিত

ঢাকা-০৮ আসনে শহীদ ওসমান বিন হাদির বোন মাছুমা বিন হাদিকে সংসদ সদস্য (সাংসদ) প্রার্থী হিসেবে দেখতে চায় দেশবাসী—এমন দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা।
শুক্রবার (২৬ তারিখ) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহীদ ওসমান বিন হাদির উপজেলা শহর নলছিটিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ ওসমান বিন হাদি দেশের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং ন্যায়, সততা ও ত্যাগভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিতে তার বোন মাছুমা বিন হাদিকে ঢাকা-০৮ আসনে সাংসদ প্রার্থী হিসেবে দেখতে চান তারা। বক্তারা আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতৃত্ব এখন সময়ের দাবি।
এ বিষয়ে মাছুমা বিন হাদি বলেন, “পরিবার ও ইনক্লাব মঞ্চ যদি আমাকে চায়, তাহলে এ ব্যাপারে আমার কোনো অনাগ্রহ নেই। সে ক্ষেত্রে দেশ ও জাতির স্বার্থে আমি প্রস্তুত।”
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন:






















