ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এ আসনে দলটির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি নিজ দলের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেয়। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭ টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করা হলেও পিরোজপুর-১ আসনের মনোনয়ন তখনো ঝুলে থাকে। সে সময় পিরোজপুর-২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এবং পিরোজপুর-৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেওয়া হয়। পিরোজপুর-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রথম দফায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি। পরে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য অতিরিক্ত ৯টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে এ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন জানানো হয়। সবশেষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি পিরোজপুর-১ আসনে নিজ দলের নেতা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন প্রদান করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫